কুরবানী
৭৩/১৪. অধ্যায়ঃ
যবহ করার সময় ‘আল্লাহু আকবার’ বলা।
সহিহ বুখারী
قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ ضَحّٰى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِه„ وَسَمّٰى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَه“ عَلٰى صِفَاحِهِمَا.
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) দুটি সাদা-কালো রঙের শিংওয়ালা ভেড়া কুরবানি করেন। তিনি ভেড়া দুটির পার্শ্বে তাঁর পা রেখে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে স্বহস্তে সেই দুটিকে যবেহ করেন।
আধুনিক প্রকাশনী- ৫১৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫৪