কুরবানী

৭৩/১২. অধ্যায়ঃ

যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবহ করে সে যেন পুনরায় যবহ করে।

সহিহ বুখারী

مُوسٰى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ فِرَاسٍ عَنْ عَامِرٍ عَنِ الْبَرَاءِ قَالَ صَلّٰى رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَقَالَ مَنْ صَلّٰى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا فَلاَ يَذْبَحْ حَتّٰى يَنْصَرِفَ فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ فَعَلْتُ فَقَالَ هُوَ شَيْءٌ عَجَّلْتَه“ قَالَ فَإِنَّ عِنْدِي جَذَعَةً هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّتَيْنِ آذْبَحُهَا قَالَ نَعَمْ ثُمَّ لاَ تَجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ قَالَ عَامِرٌ هِيَ خَيْرُ نَسِيكَتَيْهِ.

বর্ণনাকারী বারা' (রাঃ)

একদিন রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করে বললেনঃ যে ব্যক্তি আমাদের মত সালাত আদায় করে, আমাদের কেবলাকে কেবলা বলে গ্রহণ করে সে যেন (ঈদের সালাত) শেষ না করা পর্যন্ত যবেহ না করে।তখন আবু বুরদা ইবনু নিয়ার (রাঃ) দাঁড়িয়ে বললেনঃ হে আল্লাহর রসূল! আমিতো যবেহ করে ফেলেছি। তিনি উত্তর দিলেনঃ এটি এমন জিনিস হল যা তুমি তাড়াহুড়ো করে ফেলেছ।আবু বুরদা (রাঃ) বললেনঃ আমার কাছে একটি অল্প বয়সের ছাগল আছে। সেটি পূর্ণ বয়স্ক দুটি ছাগলের চেয়ে উৎকৃষ্ট। আমি কি সেটি যবেহ করতে পারি? তিনি উত্তর দিলেনঃ হ্যাঁ। তবে তোমার পরে আর কারো জন্য তা যবেহ করা যথেষ্ট হবে না। আমির (রহঃ) বলেনঃ এটি হল তাঁর উৎকৃষ্ট কুরবানি।

আধুনিক প্রকাশনী- ৫১৫৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18