কুরবানী

৭৩/৭. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর দুটি শিং বিশিষ্ট মেষ কুরবানী করা। যে দুটি মোটাতাজা ছিলো বলেও উল্লেখিত হয়েছে।

وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ قَالَ كُنَّا نُسَمِّنُ الْأُضْحِيَّةَ بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ.ইয়াহইয়া ইবন সা‘ঈদ (রহ.) বলেছেন: আমি আবূ উমামা ইবন সাহল থেকে শুনেছি, তিনি বলেছেন, মদীনায় আমরা কুরবানীর পশুগুলোকে মোটাতাজা করতাম এবং অন্য মুসলিমরাও মোটাতাজা করতেন।"

সহিহ বুখারী

عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاه“ غَنَمًا يَقْسِمُهَا عَلٰى صَحَابَتِه„ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَه“ لِلنَّبِيِّصلى الله عليه وسلم فَقَالَ ضَحِّ أَنْتَ بِهِ.

বর্ণনাকারী উকবাহ ইবনু আমির (রাঃ)

নবী (ﷺ) কুরবানির পশু হিসেবে সাহাবীদের মধ্যে বণ্টন করে দেয়ার জন্য তাঁকে এক পাল বকরী দান করেন। তা থেকে একটি বকরির বাচ্চা বাকী থেকে গেলে তিনি নবী (ﷺ)-এর নিকট তা ব্যক্ত করেন। নবী (ﷺ) তাঁকে বললেনঃ তুমি নিজে তা কুরবানি করে দাও।

আধুনিক প্রকাশনী- ৫১৪৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৪৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18