যবেহ ও শিকার করা

৭২/৩২. অধ্যায়ঃ

খরগোশ

সহিহ বুখারী

أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا وَنَحْنُ بِمَرِّ الظَّهْرَانِ فَسَعَى الْقَوْمُ فَلَغِبُوا فَأَخَذْتُهَا فَجِئْتُ بِهَا إِلٰى أَبِي طَلْحَةَ فَذَبَحَهَا فَبَعَثَ بِوَرِكَيْهَا أَوْ قَالَ بِفَخِذَيْهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَبِلَهَا.

বর্ণনাকারী আনাস (রাঃ)

আমরা মাররুয্‌ যাহরানে একটি খরগোশকে ধাওয়া করলাম। তখন লোকেরাও এর পেছনে ছুটল এবং তারা ক্লান্ত হয়ে পড়ল। এরপর আমি সেটিকে ধরে ফেললাম এবং আবু তালহার নিকট নিয়ে এলাম। তিনি এটিকে যবেহ করলেন এবং তার পিছনের অংশ কিংবা তিনি বলেছেন: দুই রান নবী (ﷺ)-এর কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি তা গ্রহণ করলেন।

আধুনিক প্রকাশনী- ৫১২৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫০২৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18