আকীকা
৭১/২. অধ্যায়ঃ
আকিকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা।
সহিহ বুখারী
حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ أَمَرَنِي ابْنُ سِيرِينَ أَنْ أَسْأَلَ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَ الْعَقِيقَةِ فَسَأَلْتُهُ فَقَالَ مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ.
বর্ণনাকারী হাবীব ইবনু শাহীদ (রহঃ)
ইবনু সিরীন আমাকে নির্দেশ করলেন, আমি যেন হাসানকে জিজ্ঞেস করি তিনি ‘আকিকার হাদীসটি কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘সামুরা ইবনু জুনদুব (রাঃ) থেকে।’
[৫৪৭১] (আধুনিক প্রকাশনীঃ ৫০৬৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৬৪)