আহার সংক্রান্ত
৭০/৪৯. অধ্যায়ঃ
রসূন ও (দূর্গন্ধযুক্ত) তরকারি মাকরূহ হওয়া প্রসঙ্গে
এ সম্পর্কে ইবন ‘উমার (রা.) থেকে নবী (ﷺ)-এর হাদীস বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ أَخْبَرَنَا يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عَطَاءٌ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ زَعَمَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا.
বর্ণনাকারী ‘আত্বা (রহঃ)
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) মনে করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খাবে, সে যেন আমাদের হতে দূরে থাকে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে।
আধুনিক প্রকাশনী- ৫০৪৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৪৫)