আহার সংক্রান্ত
৭০/৪১. অধ্যায়ঃ
তাজা ও শুকনা খেজুর প্রসঙ্গে
﴿وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا﴾আর মহান আল্লাহর বাণী: “তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা তোমার জন্য পাকা তাজা খেজুর ঝরাবে।” (সূরা মারইয়াম ১৯/২৫)"
সহিহ বুখারী
وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ.
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন, তখন আমরা দুটো কালো জিনিস দিয়ে তৃপ্ত হতাম– খেজুর এবং পানি।
আধুনিক প্রকাশনী- অনুচ্ছেদ, ইসলামিক ফাউন্ডেশন- অনুচ্ছেদ)