ভরণ-পোষণ
৬৯/১. অধ্যায়ঃ
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফজিলত।
(মহান আল্লাহর বাণী): লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কী খরচ করবে? বল: যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তাঁর বিধানসমূহ সুস্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করেন, যেন তোমরা ইহকাল ও পরকাল সম্পর্কে চিন্তা কর। দুনিয়া ও পরকালে। (সূরা আল-বাকারা ২/২১৯-২২০)।وَقَالَ الْحَسَنُ الْعَفْوُ الْفَضْلُ.হাসান (রহ.) বলেন, الْعَفْوُ অর্থ অতিরিক্ত।"
সহিহ বুখারী
يَحْيٰى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّاعِي عَلٰى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ أَوِ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ.
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ বিধবা ও মিসকিনের জন্য খাদ্য যোগাড় করতে চেষ্টরত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মত অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মত।
(৬০০৬৯, ৬০০৭; মুসলিম ৫৩/২ হাঃ ২৯৮২, আহমাদ ৮৭৪০) (আধুনিক প্রকাশনীঃ ৪৯৫৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৪৯)