তালাক
৬৮/২৪. অধ্যায়ঃ
ইশারার মাধ্যমে তালাক ও অন্যান্য কাজ।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ نِدَاءُ بِلاَلٍ ـ أَوْ قَالَ أَذَانُهُ ـ مِنْ سَحُورِهِ، فَإِنَّمَا يُنَادِي أَوْ قَالَ يُؤَذِّنُ لِيَرْجِعَ قَائِمُكُمْ ". وَلَيْسَ أَنْ يَقُولَ كَأَنَّهُ يَعْنِي الصُّبْحَ أَوِ الْفَجْرَ، وَأَظْهَرَ يَزِيدُ يَدَيْهِ ثُمَّ مَدَّ إِحْدَاهُمَا مِنَ الأُخْرَى.
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিলালের আহবান বা তাঁর আজান যেন তোমাদের কাউকে সাহরি থেকে বিরত না রাখে। কারণ, সে আজান দেয়, যাতে তোমাদের রাত্রি জাগরণকারীরা কিছু আরাম করতে পারে। সকাল বা ফজর হয়েছে এটা বুঝানো তার উদ্দেশ্য নয়। ইয়াজীদ তাঁর হাত দু'টি সামনে বিস্তার করে দু'দিকে ছড়িয়ে দিলেন (সুবহে সাদিক কিভাবে উদ্ভাসিত হয় তা দেখানোর জন্য)।
আধুনিক প্রকাশনী- ৪৯০৮, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮০৩