তালাক

৬৮/১৬. অধ্যায়ঃ

বারীরার স্বামীর ব্যাপারে নবী (ﷺ)-এর সুপারিশ।

সহিহ বুখারী

مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَه“ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُه“ تَسِيلُ عَلٰى لِحْيَتِه„ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعبَّاسٍ يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَوْ رَاجَعْتِه„ قَالَتْ يَا رَسُوْلَ اللهِ تَأْمُرُنِي قَالَ إِنَّمَا أَنَا أَشْفَعُ قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيهِ.

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

যে বারীরার স্বামী ক্রীতদাস ছিল। মুগিস নামে তাকে ডাকা হত। আমি যেন এখনও তাকে দেখছি, সে বারীরার পিছে কেঁদে কেঁদে ঘুরছে, আর তার দাড়ি বেয়ে অশ্রু ঝরছে।তখন নবী (ﷺ) বললেন: হে আব্বাস! বারীরার প্রতি মুগিসের ভালবাসা এবং মুগিসের প্রতি বারীরার অনাসক্তি দেখে তুমি কি আশ্চর্যান্বিত হও না?এরপর নবী (ﷺ) বললেন: (বারীরা) তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে!সে বলল: হে আল্লাহর রসূল! আপনি কি আমাকে হুকুম দিচ্ছেন?তিনি বললেন: আমি কেবল সুপারিশ করছি।সে বলল: তাকে দিয়ে আমার কোন প্রয়োজন নেই।

আধুনিক প্রকাশনী- ৪৮৯৫, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৯০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18