তালাক

৬৮/৮. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণী: হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (সূরা আত-তাহরীম ৬৬/১)

সহিহ বুখারী

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ زَعَمَ عَطَاءٌ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلاً، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَلْتَقُلْ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ ‏"‏ لاَ بَلْ شَرِبْتُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ ‏"‏‏.‏ فَنَزَلَتْ ‏{‏يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ‏}‏ إِلَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ‏}‏ لِعَائِشَةَ وَحَفْصَةَ ‏{‏وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ‏}‏ لِقَوْلِهِ ‏"‏ بَلْ شَرِبْتُ عَسَلاً ‏"‏‏.‏

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

নবী (ﷺ) যায়নব বিনত জাহশ (রাঃ)-এর নিকট কিছু (বেশি সময়) অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমি ও হাফসা (রাঃ) পরামর্শ করে ঠিক করলাম যে, আমাদের মধ্যে যার নিকটই নবী (ﷺ) প্রবেশ করবেন, সে যেন বলে— আমি আপনার নিকট থেকে মাগাফীরের গন্ধ পাচ্ছি। আপনি কি মাগাফীর খেয়েছেন? এরপর তিনি তাদের একজনের নিকট প্রবেশ করলে, তিনি তাঁকে সেরূপ বললেন। তিনি বললেনঃ আমি তো যায়নব বিনত জাহশ (রাঃ)-এর নিকট মধু পান করেছি। আমি পুনরায় এ কাজ করব না।এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় (মহান আল্লাহর বাণী): “হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ?....... তোমরা দুজন যদি অনুশোচনাভাবে আল্লাহর দিকে ফিরে আস (তবে তা তোমাদের জন্য উত্তম)” (সূরা আত-তাহরীম ৬৬ : ১-৪) পর্যন্ত। এখানে আয়েশা (রাঃ) ও হাফসা (রাঃ)-কে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর আল্লাহর বাণী “যখন নবী (ﷺ) তাঁর স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন”— ‘বরং আমি মধু পান করেছি’- এই কথার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়।

[৪৯১২; মুসলিম ৩/হাঃ ১৪৭৪, আহমাদ ২৫৯১০] আধুনিক প্রকাশনী- ৪৮৮১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৬)

হাদিস নং
৫২৬৭
অধ্যায়
তালাক
অধ্যায়
মহান আল্লাহর বাণী: হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (সূরা আত-তাহরীম ৬৬/১)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18