বিয়ে-শাদি
৬৭/৮৫. অধ্যায়ঃ
স্বামীর অনুমতি নিয়ে স্ত্রীদের নফল সওম পালন করা।
সহিহ বুখারী
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ تَصُومُ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلاَّ بِإِذْنِهِ.
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) ইরশাদ করেছেন, কোনো স্ত্রী স্বামীর উপস্থিতিতে তাঁর অনুমতি ব্যতীত নফল সাওম রাখবে না।
আধুনিক প্রকাশনী- ৪৮১০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮১৩