বিয়ে-শাদি

৬৭/৫৪. অধ্যায়ঃ

বিয়ের সময় মেয়েদের জন্য যেসব শর্তারোপ করা বৈধ নয়।

وَقَالَ ابْنُ مَسْعُودٍ لاَ تَشْتَرِطُ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا.ইবন মাস‘ঊদ (রা.) বলেন, একজন নারীর জন্য এরূপ শর্তারোপ করা বৈধ নয় যে, সে তার (মুসলিম) বোনকে (অর্থাৎ আগের স্ত্রীকে) তালাক দেয়ার কথা বলবে।"

সহিহ বুখারী

عُبَيْدُ اللهِ بْنُ مُوسٰى عَنْ زَكَرِيَّاءَ هُوَ ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تَسْأَلُ طَلاَقَ أُخْتِهَا لِتَسْتَفْرِغَ صَحْفَتَهَا فَإِنَّمَا لَهَا مَا قُدِّرَ لَهَا.

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, “বিয়ের সময় কোনো নারীর জন্য এরূপ শর্তারোপ করা বৈধ নয় যে, তার বোনের (আগের স্ত্রীর) তালাক দাবি করবে, যাতে সে তার পাত্র পূর্ণ করে নিতে পারে (একচেটিয়া অধিকার ভোগ করতে পারে)। কেননা, তার ভাগ্যে যা নির্দিষ্ট আছে তাই সে পাবে।”

আধুনিক প্রকাশনী- ৪৭৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18