ফজায়িলুল কুরআন

৬৬/৮. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর যে সব সাহাবী কারী ছিলেন।

সহিহ বুখারী

حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ مَنْ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنْ الْأَنْصَارِ أُبَيُّ بْنُ كَعْبٍ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُوْ زَيْدٍ تَابَعَهُ الْفَضْلُ عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ

বর্ণনাকারী ক্বাতাদাহ (রহঃ)

আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর সময় কোন কোন ব্যক্তি কুরআন সংগ্রহ করেছেন? তিনি বললেন, চারজন এবং তাঁরা চারজনই ছিলেন আনসার সাহাবী। তাঁরা হলেন: উবাই ইবন কা’ব (রাঃ), মু’আয ইবন জাবাল (রাঃ), যায়দ ইবন সাবিত (রাঃ) এবং আবু যায়দ (রাঃ)। (অন্য সানাদে) ফাদল (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে এ রকমই বর্ণনা করেছেন।

আধুনিক প্রকাশনীঃ ৪৬৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৩৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18