তাফসীর

৬৫/৩৯৫. অধ্যায়ঃ

পরিচ্ছেদ নাই।

সহিহ বুখারী

حَسَّانُ بْنُ حَسَّانَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِأُبَيٍّ إِنَّ اللهَ أَمَرَنِيْ أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ قَالَ أُبَيٌّ أَاللهُ سَمَّانِيْ لَكَ قَالَ اللهُ سَمَّاكَ لِيْ فَجَعَلَ أُبَيٌّ يَبْكِيْ قَالَ قَتَادَةُ فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ أَهْلِ الْكِتَابِ}.

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) উবাই ইবন কা’ব (রাঃ)-কে বলেছিলেন, তোমাকে কুরআন পড়ে শোনানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। উবাই ইবন কা’ব (রাঃ) বললেন, আল্লাহ তাআলা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম উল্লেখ করেছেন। এ কথা শুনে উবাই ইবন কা’ব (রাঃ) কাঁদতে শুরু করলেন। কাতাদাহ (রহঃ) বলেন, আমাকে জানানো হয়েছে যে, নবী (ﷺ) তাঁকে لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ أَهْلِ الْكِتَابِ পাঠ করে শুনিয়েছিলেন।

[৩৮০৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৯১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৯৬)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18