তাফসীর

৬৫/৩২৮. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: তোমরা যে খর্জুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলো কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে; এ তো এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। (সূরা আল-হাশর ৫৯/৫)

সহিহ বুখারী

قُتَيْبَةُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيْرِ وَقَطَعَ وَهِيَ الْبُوَيْرَةُ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {مَا قَطَعْتُمْ مِنْ لِيْنَةٍ أَوْ تَرَكْتُمُوْهَا قَائِمَةً عَلَى أُصُوْلِهَا فَبِإِذْنِ اللهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِيْنَ}.

বর্ণনাকারী ইব্‌নু ‘উমার (রাঃ)

রসূল (ﷺ) বনি নযীর গোত্রের খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছিলেন এবং কেটে ফেলেছিলেন। এ গাছগুলো ছিল ‘বুয়াইরা’ নামক জায়গায়। এরপর অবতীর্ণ করেছেন আল্লাহ তা‘আলা : তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলোকে কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতিক্রমে; এ এজন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন।

[২৩২৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৫১৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫১৯)

হাদিস নং
৪৮৮৪
অধ্যায়
তাফসীর
অধ্যায়
আল্লাহর বাণী: তোমরা যে খর্জুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলো কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে; এ তো এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। (সূরা আল-হাশর ৫৯/৫)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18