তাফসীর

৬৫/৩২৪. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: সেখানে এ দুটি ব্যতীত আরও দুটি বাগান রয়েছে। (সূরা আর-রহমান ৫৫/৬২)

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ‏"‏‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ)

রাসূল (ﷺ) বলেছেন, (জান্নাতে) দুটি বাগান থাকবে। এ দুটি বাগানের সব পাত্র এবং সমস্ত কিছু রৌপ্য নির্মিত হবে এবং (জান্নাতে) আরও দুটি উদ্যান থাকবে। এ দুটি বাগানের সব পাত্র এবং সমস্ত কিছু সোনার তৈরি হবে। জান্নাতে আদনের মধ্যে জান্নাতবাসীরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে। এ জান্নাতবাসী এবং তাদের প্রতিপালকের এ দর্শনের মাঝে আল্লাহর সত্তার ওপর জড়ানো তাঁর মহত্ত্বের চাদর ছাড়া আর কোনো কিছু থাকবে না।

[৪৮৮০, ৭৪৪৪; মুসলিম ১/৮০, হাঃ ১৮০, আহমাদ ৮৪২৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৫১১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫১৪)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18