তাফসীর
৬৫/২৫৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: নিশ্চয় আল্লাহরই কাছে রয়েছে কেয়ামত সংক্রান্ত জ্ঞান (অর্থাৎ কখন ঘটবে)। (সূরা লুকমান ৩১/৩৪)
সহিহ বুখারী
يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِيْ عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَفَاتِيْحُ الْغَيْبِ خَمْسٌ ثُمَّ قَرَأَ {إِنَّ اللهَ عِنْدَه” عِلْمُ السَّاعَةِ}.
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গায়বের চাবি পাঁচটি। এরপর তিনি এ আয়াত পাঠ করলেন : কেয়ামত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহরই আছে।
[১০৩৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৪১৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪১৬)