তাফসীর

৬৫/২৪৫. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী:

সহিহ বুখারী

آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مَنْصُوْرٌ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ قَوْلِهِ تَعَالَى {فَجَزَآؤُهُ جَهَنَّمُ} قَالَ لَا تَوْبَةَ لَهُ وَعَنْ قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ {لَا يَدْعُوْنَ مَعَ اللهِ إِلَهًا اٰخَرَ} قَالَ كَانَتْ هَذِهِ فِي الْجَاهِلِيَّةِ.

বর্ণনাকারী সা‘ঈদ ইব্‌নু যুবায়র (রহ.)

আমি ইবনু আব্বাস (রাঃ)-কে আল্লাহ তাআলার বাণী: فَجَزَآؤُهُ جَهَنَّمُ (তাদের পরিণতি জাহান্নাম) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তার জন্য তাওবার সুযোগ নেই। এরপরে আমি আল্লাহ তাআলার বাণী: لَا يَدْعُوْنَ مَعَ اللهِ إِلَهًااٰخَرَ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এ আয়াত মুশরিকদের ব্যাপারে (নাজিল হয়েছে)।

[৩৮৫৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৪০১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪০৩)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18