তাফসীর

৬৫/১৯৯. অধ্যায়ঃ

আল্লাহ তা‘আলার বাণীঃ যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে। (সূরা বনি ইসরাইল ১৭/১)

সহিহ বুখারী

عَبْدَانُ حَدَّثَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا يُوْنُسُ ح و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا عَنْبَسَةُ حَدَّثَنَا يُوْنُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُوْ هُرَيْرَةَ أُتِيَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيْلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ قَالَ جِبْرِيْلُ الْحَمْدُ لِلهِ الَّذِيْ هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ.

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

যে রাতে রাসূলুল্লাহ (ﷺ)-কে বায়তুল মাকদাসে ভ্রমণ করানো হয়, সে রাতে তাঁর সামনে দুটি পেয়ালা রাখা হয়েছিল। তার একটিতে ছিল মদ এবং আরেকটিতে ছিল দুধ। তিনি উভয়টির দিকে তাকালেন এবং দুধ বেছে নিলেন। তখন জিবরাঈল (আঃ) বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে স্বাভাবিক পথ দেখিয়েছেন। যদি আপনি মদ বেছে নিতেন, তাহলে আপনার উম্মত অবাধ্য হয়ে যেত।

[৩৩৯৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৪৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৪৯)আবদান-উপাধি। পূর্ণাঙ্গ-আবদুল্লাহ্ ইব্‌নু ‘উসমান।

হাদিস নং
৪৭০৯
অধ্যায়
তাফসীর
অধ্যায়
আল্লাহ তা‘আলার বাণীঃ যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে। (সূরা বনি ইসরাইল ১৭/১)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18