তাফসীর
৬৫/১৯৫. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলার বাণীঃ যারা নানাভাবে কুরআনকে বিভক্ত করেছে। (সূরা হিজর ১৫/৯১)
সহিহ বুখারী
عُبَيْدُ اللهِ بْنُ مُوْسَى عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِيْ ظَبْيَانَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَ} قَالَ آمَنُوْا بِبَعْضٍ وَكَفَرُوْا بِبَعْضٍ الْيَهُوْدُ وَالنَّصَارَى.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ -এর ব্যাখ্যায় বলেন, তারা কিছু অংশের উপর ঈমান আনে আর কিছু অংশ অস্বীকার করে। এরা হল ইয়াহুদি ও নাসারা।
[৩৯৪৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৪৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৪৬)