তাফসীর
৬৫/১৫৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: অতএব, তোমরা পূর্ণ করবে তাদের সঙ্গে কৃত চুক্তিকে তাদের মেয়াদ পর্যন্ত। (সূরা বারাআত ৯/৪)
সহিহ বুখারী
إِسْحَاقُ حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا أَبِيْ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِيْ أَمَّرَهُ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِيْ رَهْطٍ يُؤَذِّنُوْنَ فِي النَّاسِ أَنْ لَا يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلَا يَطُوْفَ بِالْبَيْتِ عُرْيَانٌ فَكَانَ حُمَيْدٌ يَقُوْلُ يَوْمُ النَّحْرِ يَوْمُ الْحَجِّ الْأَكْبَرِ مِنْ أَجْلِ حَدِيْثِ أَبِيْ هُرَيْرَةَ.
বর্ণনাকারী ইসহাক (রহ.)
আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বিদায় হজের পূর্বের বছর আবু বকর (রাঃ)-কে যে হজের আমীর বানিয়ে পাঠিয়েছিলেন, সেই হজে তিনি যেন লোকেদের মধ্যে ঘোষণা দেন, এ বছরের পর কোন মুশরিক হজ করতে পারবে না এবং নগ্নদেহে কেউ আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে না।হুমায়দ ইবন আবদুর রহমান বলেন, [আবু হুরাইরা (রাঃ)]-এর হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হজ্জুল আকবারের দিন হল কুরবানীর দিন।
[৩৬৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৯৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৯৮)