তাফসীর

৬৫/১৩৩. অধ্যায়ঃ

আল্লাহর বাণীঃ তারা ছিলেন এমন যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। অতএব, আপনিও তাদেরই পথে চলুন। (সূরা আল-আনআম ৬/৯০)

সহিহ বুখারী

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامٌ أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الْأَحْوَلُ أَنَّ مُجَاهِدًا أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ أَفِي ص سَجْدَةٌ فَقَالَ نَعَمْ ثُمَّ تَلَا ﴿وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ﴾ إِلَى قَوْلِهِ ﴿فَبِهُدَاهُمُ اقْتَدِهْ﴾ ثُمَّ قَالَ هُوَ مِنْهُمْ.زَادَ يَزِيدُ بْنُ هَارُونَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنِ الْعَوَّامِ عَنْ مُجَاهِدٍ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ فَقَالَ نَبِيُّكُمْ ﷺ مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.

বর্ণনাকারী মুজাহিদ (রাহঃ)

তিনি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, সূরা ص-এ সেজদা আছে কি না। তিনি উত্তরে বললেন, হ্যাঁ আছে। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন- وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوْبَ ..... فَبِهُدَاهُمُ اقْتَدِهْ তারপর বললেন যে, তিনি অর্থাৎ দাঊদ (আঃ) তাঁদের অন্তর্ভুক্ত। ইয়াযীদ ইবনু হারূন, মুহাম্মাদ ইবনু ’উবায়দ এবং সাহল ইবনু ইউসুফ আওয়াম থেকে, তিনি মুজাহিদ থেকে একটু বেশি বর্ণনা করেছেন, মুজাহিদ বললেন যে, আমি ইবনু ’আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম, এরপর তিনি বললেন, যাদের অনুসরণ করতে বলা হয়েছে তোমাদের নবী তাঁদের অন্তর্ভুক্ত।

[৩৪২১] (আধুনিক প্রকাশনীঃ ৪২৭১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪২৭৪)

হাদিস নং
৪৬৩২
অধ্যায়
তাফসীর
অধ্যায়
আল্লাহর বাণীঃ তারা ছিলেন এমন যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। অতএব, আপনিও তাদেরই পথে চলুন। (সূরা আল-আনআম ৬/৯০)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18