তাফসীর
৬৫/১২১. অধ্যায়ঃ
আল্লাহর বাণীঃ আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য। (সূরা আল-মায়িদাহ ৫/৮৯)
সহিহ বুখারী
أَحْمَدُ ابْنُ أَبِيْ رَجَاءٍ حَدَّثَنَا النَّضْرُ عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِيْ أَبِيْ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ أَبَاهَا كَانَ لَا يَحْنَثُ فِيْ يَمِيْنٍ حَتَّى أَنْزَلَ اللهُ كَفَّارَةَ الْيَمِيْنِ قَالَ أَبُوْ بَكْرٍ لَا أَرَى يَمِيْنًا أُرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلَّا قَبِلْتُ رُخْصَةَ اللهِ وَفَعَلْتُ الَّذِيْ هُوَ خَيْرٌ
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
তাঁর পিতা শপথ ভঙ্গ করতেন না। শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা শপথ ভঙ্গের কাফফারার বিধান অবতীর্ণ করলেন।আবু বকর (রাঃ) বলেছেন, শপথকৃত কাজের উল্টোটি যদি আমি উত্তম ধারণা করি তবে আমি আল্লাহ প্রদত্ত সুযোগটি গ্রহণ করি এবং উত্তম কাজটি সম্পাদন করি।
[৬৬২১] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৫৬)