তাফসীর

৬৫/১০৬. অধ্যায়ঃ

‘‘নিশ্চয় যারা নিজেদের উপর যুলুম করে, মালায়িকাহ তাদের জান কবজের সময় বলবে: তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলবে: আমরা দুনিয়ায় অসহায় অবস্থায় ছিলাম। মালায়িকাহ বলবে: আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না যে, তোমরা সেখানে হিজরত করে চলে যেতে?’’ (সূরা আন-নিসা ৪/৯৭)

সহিহ বুখারী

عَبْدُ اللهِ بْنُ يَزِيْدَ الْمُقْرِئُ حَدَّثَنَا حَيْوَةُ وَغَيْرُهُ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو الْأَسْوَدِ قَالَ قُطِعَ عَلَى أَهْلِ الْمَدِيْنَةِ بَعْثٌ فَاكْتُتِبْتُ فِيْهِ فَلَقِيْتُ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ فَنَهَانِيْ عَنْ ذَلِكَ أَشَدَّ النَّهْيِ ثُمَّ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ نَاسًا مِنَ الْمُسْلِمِيْنَ كَانُوْا مَعَ الْمُشْرِكِيْنَ يُكَثِّرُوْنَ سَوَادَ الْمُشْرِكِيْنَ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم يَأْتِي السَّهْمُ فَيُرْمَى بِهِ فَيُصِيْبُ أَحَدَهُمْ فَيَقْتُلُهُ أَوْ يُضْرَبُ فَيُقْتَلُ فَأَنْزَلَ اللهُ : {إِنَّ الَّذِيْنَ تَوَفّٰهُمُ الْمَلٰٓئِكَةُ ظَالِمِيْٓ أَنْفُسِهِمْ}الآيَةَ رَوَاهُ اللَّيْثُ عَنْ أَبِي الْأَسْوَدِ.

বর্ণনাকারী আবুল আসওয়াদ মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান (রহ.)

একদল সৈন্য পাঠানোর জন্য মদীনার অধিবাসীদের উপর নির্দেশ দেয়া হলে আমাকেও তাতে অন্তর্ভুক্ত করা হল। আমি ইবন আব্বাস (রাঃ)-এর মুক্ত গোলাম ইকরিমা (রহঃ)-এর সঙ্গে দেখা করলাম এবং তাঁকে এ ব্যাপারে জানালাম। তিনি আমাকে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করলেন, তারপর বললেন: কিছু সংখ্যক মুসলিম মুশরিকদের সঙ্গে থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মুশরিকদের দল ভারী করেছিল, তীর এসে তাদের কারো উপর পড়ত এবং তাকে মেরে ফেলত অথবা তাদের কেউ মার খেত এবং নিহত হত। তখন আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন: إِنَّ الَّذِيْنَ تَوَفّٰهُمُ الْمَلٰٓئِكَةُ ظَالِمِيْٓ أَنْفُسِهِمْ আবুল আসওয়াদ থেকে লাইস এটা বর্ণনা করেছেন।

[৭০৮৫] (আধুনিক প্রকাশনীঃ ৪২৩৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৩৮)

হাদিস নং
৪৫৯৬
অধ্যায়
তাফসীর
অধ্যায়
‘‘নিশ্চয় যারা নিজেদের উপর যুলুম করে, মালায়িকাহ তাদের জান কবজের সময় বলবে: তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলবে: আমরা দুনিয়ায় অসহায় অবস্থায় ছিলাম। মালায়িকাহ বলবে: আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না যে, তোমরা সেখানে হিজরত করে চলে যেতে?’’ (সূরা আন-নিসা ৪/৯৭)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18