তাফসীর
৬৫/৭৭. অধ্যায়ঃ
আল্লাহর বাণীঃ এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই। (সূরা আলু ইমরান ৩/১২৮)
সহিহ বুখারী
حِبَّانُ بْنُ مُوْسَى أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِيْ سَالِمٌ عَنْ أَبِيْهِ أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوْعِ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنَ الْفَجْرِ يَقُوْلُ : اللهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا وَفُلَانًا بَعْدَ مَا يَقُوْلُ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فَأَنْزَلَ اللهُ {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُوْنَ} رَوَاهُ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنْ الزُّهْرِيِّ.
বর্ণনাকারী সালিম (রহ.)
তিনি রসূলুল্লাহ ﷺ থেকে শুনেছেন যে, তিনি ফজরের সালাতের শেষ রাকাতের রুকু থেকে মাথা তুলে সামিআল্লাহু লিমান হামিদাহ (আল্লাহ তাঁর প্রশংসাকারীর প্রশংসা শোনেন), রাব্বানা ওয়া লাকাল হামদ (হে আমাদের প্রতিপালক! তোমার জন্য সমস্ত প্রশংসা)’ বলার পর এটা বলতেন : হে আল্লাহ! অমুক, অমুক এবং অমুকের উপর লা‘নত করুন। তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ ..... فَإِنَّهُمْ ظَالِمُوْنَ ’’তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দেবেন, এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই। কারণ তারা জালিম।” ইসহাক ইবনু রাশিদ (রহঃ) ইমাম যুহরী (রহঃ) থেকে এটা বর্ণনা করেছেন।
[৪০৬৯] (আধুনিক প্রকাশনীঃ ৪১৯৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২০০)