তাফসীর

৬৫/৪৩. অধ্যায়ঃ

“তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোন পাপ নেই।” (সূরা আল-বাকারাহ ২/১৯৮)

সহিহ বুখারী

مُحَمَّدٌ قَالَ أَخْبَرَنِي ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كَانَتْ عُكَاظُ وَمَجَنَّةُ وَذُو الْمَجَازِ أَسْوَاقًا فِي الْجَاهِلِيَّةِ فَتَأَثَّمُوْا أَنْ يَتَّجِرُوْا فِي الْمَوَاسِمِ فَنَزَلَتْ : {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُ} فِيْ مَوَاسِمِ الْحَجِّ.

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

উকায, মাজান্না এবং যুল-মাজাজ নামক স্থানে জাহিলিয়াত যুগে বাজার ছিল। মুসলিমরা সেখানে হজ্জ মৌসুমে ব্যবসা করতে যাওয়া গুনাহ মনে করত। তখন অবতীর্ণ হলঃ “তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় তোমাদের কোনো গুনাহ নেই” (সূরা আল-বাকারা ২/১৯৮)।

[১৭৭০] (আধুনিক প্রকাশনীঃ ৪১৬১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৬২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18