তাফসীর

৬৫/৩৪. অধ্যায়ঃ

“সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সওম করে।” (সূরা আল-বাকারাহ ২/১৮৫)

সহিহ বুখারী

قُتَيْبَةُ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ يَزِيْدَ مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِيْنَ يُطَوَّقُوْنَه”” فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ} كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِيْ بَعْدَهَا فَنَسَخَتْهَا.قَالَ أَبُوْ عَبْد اللهِ مَاتَ بُكَيْرٌ قَبْلَ يَزِيْدَ.

বর্ণনাকারী সালামাহ ইবনু আকওয়া‘ (রাঃ)

وَعَلَى الَّذِيْنَ يُطَوَّقُوْنَه فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ এ আয়াত অবতীর্ণ হল এবং যারা সাওম পালনের সামর্থ্য রাখে তারা একজন মিসকীনকে ফিদইয়া স্বরূপ আহার্য দান করবে। তখন যে ইচ্ছা সাওম ভঙ্গ করত এবং তার পরিবর্তে ফিদইয়া প্রদান করত। এরপর পরবর্তী আয়াত অবতীর্ণ হয় এবং পূর্বোক্ত আয়াতের হুকুম রহিত করে দেয়। আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, ইয়াজিদের পূর্বে বুকাইর মারা যান।

[মুসলিম ১৩/২৫, হাঃ ১১৪৫] (আধুনিক প্রকাশনীঃ ৪১৪৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৫২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18