তাফসীর

৬৫/৩১. অধ্যায়ঃ

সহিহ বুখারী

مَحْمُوْدٌ أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ عَنْ إِسْرَائِيْلَ عَنْ مَنْصُوْرٍ عَنْ إِبْرَاهِيْمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ دَخَلَ عَلَيْهِ الْأَشْعَثُ وَهْوَ يَطْعَمُ فَقَالَ الْيَوْمُ عَاشُوْرَاءُ فَقَالَ كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ فَادْنُ فَكُلْ.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ (রহ.) (ইবনু মাস‘ঊদ) (রাঃ)

তাঁর নিকট আশআস (রাঃ) আসেন। এ সময় ইবনু মাসঊদ (রাঃ) পানাহার করছিলেন। তখন আশআস (রাঃ) বললেন, আজ তো আশুরা। তিনি বললেন, রমযানের (এর সাওমের বিধান) অবতীর্ণ হওয়ার পূর্বে আশুরার সাওম পালন করা হত। যখন রমযানের (এর সাওমের বিধান) অবতীর্ণ হল তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো, তুমিও খাও।

[মুসলিম ১৩/১৯, হাঃ ১১২৭] (আধুনিক প্রকাশনীঃ ৪১৪৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৪৮)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18