মাগাজি
৬৪/৮৪. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর রোগ ও তাঁর ওফাত
সহিহ বুখারী
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَعَلَ يَتَغَشَّاهُ فَقَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام وَا كَرْبَ أَبَاهُ فَقَالَ لَهَا لَيْسَ عَلَى أَبِيْكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ فَلَمَّا مَاتَ قَالَتْ يَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ يَا أَبَتَاهْ مَنْ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهْ يَا أَبَتَاهْ إِلَى جِبْرِيْلَ نَنْعَاهْ فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام يَا أَنَسُ أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوْا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم التُّرَابَ.
বর্ণনাকারী আনাস (রাঃ)
যখন নবী (ﷺ)-এর রোগ প্রকটরূপ ধারণ করে তখন তিনি বেহুঁশ হয়ে পড়েন। এ অবস্থায় ফাতিমা (রাঃ) বললেন, “উহ! আমার পিতার উপর কত কষ্ট!” তখন নবী (ﷺ) তাঁকে বললেন, “আজকের পরে তোমার পিতার উপর আর কোন কষ্ট নেই।”যখন তিনি ইন্তিকাল করলেন তখন ফাতিমা (রাঃ) বললেন, “হায়! আমার পিতা! রবের ডাকে সাড়া দিয়েছেন। হায় আমার পিতা! জান্নাতুল ফিরদাউসে তাঁর বাসস্থান। হায় পিতা! জিবরীল (আঃ)-কে তাঁর ইন্তিকালের খবর শুনাই।”যখন নবী (ﷺ)-কে সমাহিত করা হল, তখন ফাতিমা (রাঃ) বললেন, “হে আনাস! রাসূলুল্লাহ (ﷺ)-কে মাটি চাপা দিয়ে আসা তোমরা কীভাবে বরদাশত করলে!”
(আধুনিক প্রকাশনীঃ ৪১০৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১০৮)