সালাত

৮/৫৯. অধ্যায়ঃ

তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করে নেয়।

সহিহ বুখারী

حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ ‏ "‏ صَلِّ رَكْعَتَيْنِ ‏"‏‏.‏ وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي‏.‏

বর্ণনাকারী জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ)

আমি নবী (ﷺ)-এর নিকট আসলাম। তিনি তখন মসজিদে ছিলেন। রাবী মিসআর (রহঃ) বলেন, আমার মনে পড়ে রাবী মুহারিব (রহঃ) চাশতের সময়ের কথা বলেছেন। তখন নবী (ﷺ) বললেন, তুমি দুই রাকাত সালাত আদায় কর। জাবির (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর নিকট আমার কিছু পাওনা ছিল। তিনি তা আদায় করে দিলেন, বরং কিছু বেশী দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18