মাগাজি

৬৪/৭৯. অধ্যায়ঃ

তাবূক যুদ্ধ-আর তা হল কষ্টকর যুদ্ধ

সহিহ বুখারী

مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى تَبُوْكَ وَاسْتَخْلَفَ عَلِيًّا فَقَالَ أَتُخَلِّفُنِيْ فِي الصِّبْيَانِ وَالنِّسَاءِ قَالَ أَلَا تَرْضَى أَنْ تَكُوْنَ مِنِّيْ بِمَنْزِلَةِ هَارُوْنَ مِنْ مُوْسَى إِلَّا أَنَّهُ لَيْسَ نَبِيٌّ بَعْدِي.وَقَالَ أَبُوْ دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ سَمِعْتُ مُصْعَبًا.

বর্ণনাকারী মুস'আব ইবনু সা'দ তাঁর পিতা (আবূ ওয়াক্কাস) (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) তাবুক যুদ্ধাভিযানে রওয়ানা হন। আর আলী (রাঃ)-কে স্বীয় স্থলাভিষিক্ত করেন। আলী (রাঃ) বলেন, আপনি কি আমাকে শিশু ও মহিলাদের মধ্যে রেখে যাচ্ছেন? নবী (ﷺ) বললেন, তুমি কি এ কথায় রাজি নও যে, তুমি আমার কাছে সে মর্যাদায় অধিষ্ঠিত, হারুন যে মর্যাদায় মূসার কাছে অধিষ্ঠিত ছিলেন। পার্থক্য শুধু এতটুকু যে [হারুন (আঃ) নবী ছিলেন আর] আমার পরে কোন নবী নেই।আবূ দাঊদ (রহঃ) বলেন, শু'বাহ (রহঃ) আমাকে হাকাম (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন; আমি মুসআব (রহঃ) থেকে শুনেছি।

(আধুনিক প্রকাশনীঃ ৪০৬৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৭১) [৩৭০৬; মুসলিম ৪৪/৪, হাঃ ২৪০৪]

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18