মাগাজি

৬৪/৭৬. অধ্যায়ঃ

দাউস গোত্র এবং তুফাইল ইবনু আমর দাউসীর ঘটনা

সহিহ বুখারী

أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ ذَكْوَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللهَ عَلَيْهِمْ فَقَالَ اللهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ.

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

তুফাইল ইবনু আমর (রাঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, দাওস গোত্র হালাক হয়ে গেছে। তারা নাফরমানি করেছে এবং (দীনের দাওয়াত) গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। সুতরাং আপনি তাদের প্রতি বদদোয়া করুন। তখন নবী (ﷺ) বললেন, “হে আল্লাহ! দাওস গোত্রকে হিদায়াত দান করুন এবং দ্বীনের পথে নিয়ে আসুন।”

[২৯৩৭] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪৭)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18