মাগাজি

৬৪/৭২. অধ্যায়ঃ

আসওয়াদ আনসীর ঘটনা

সহিহ বুখারী

قَالَ عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ عَنْ رُؤْيَا رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم الَّتِيْ ذَكَرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذُكِرَ لِيْ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ أُرِيْتُ أَنَّهُ وُضِعَ فِيْ يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَفُظِعْتُهُمَا وَكَرِهْتُهُمَا فَأُذِنَ لِيْ فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ فَقَالَ عُبَيْدُ اللهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِيْ قَتَلَهُ فَيْرُوْزُ بِالْيَمَنِ وَالْآخَرُ مُسَيْلِمَةُ الْكَذَّابُ.

বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনু 'আবদুল্লাহ (রহঃ)

আমি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-কে রসূলুল্লাহ (ﷺ)-এর উল্লেখিত স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি ইবনু আব্বাস (রাঃ) বললেন, [আবু হুরায়রা কর্তৃক] আমাকে বলা হয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আমি ঘুমাচ্ছিলাম। এমতাবস্থায় আমাকে দেখানো হল যে, আমার দুই হাতে দুটি সোনার কঙ্কন রাখা হয়েছে। ও দুটি আমার কাছে বীভৎস ঠেকল এবং তা অপছন্দ করলাম। আমাকে (ফুঁ দিতে) বলা হলে আমি ও দুটি ফুঁ দিলাম। সে দুটি উড়ে গেল। আমি এ দুটি ব্যাখ্যা করলাম যে, দুটি মিথ্যাচারী (নবী) আবির্ভূত হবে।”উবাইদুল্লাহ (রহঃ) বলেন, “এ দুজনের একজন হল আসওয়াদ আল-'আনসী', যাকে ফিরোজ নামক এক ব্যক্তি ইয়ামানে হত্যা করে আর অপরজন হল মুসাইলামা কাযযাব।”

[৩৬২১] (আধুনিক প্রকাশনীঃ ৪০৩০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৩৪)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18