মাগাজি

৬৪/৬২. অধ্যায়ঃ

বিদায় হাজ্জের পূর্বে আলী ইবনু আবু ত্বলিব এবং খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)-কে ইয়ামানে প্রেরণ

সহিহ বুখারী

أَحْمَدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ يُوْسُفَ بْنِ إِسْحَاقَ بْنِ أَبِيْ إِسْحَاقَ حَدَّثَنِيْ أَبِيْ عَنْ أَبِيْ إِسْحَاقَ سَمِعْتُ الْبَرَاءَ رَضِيَ اللهُ عَنْهُ بَعَثَنَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَعَ خَالِدِ بْنِ الْوَلِيْدِ إِلَى الْيَمَنِ قَالَ ثُمَّ بَعَثَ عَلِيًّا بَعْدَ ذَلِكَ مَكَانَهُ فَقَالَ مُرْ أَصْحَابَ خَالِدٍ مَنْ شَاءَ مِنْهُمْ أَنْ يُعَقِّبَ مَعَكَ فَلْيُعَقِّبْ وَمَنْ شَاءَ فَلْيُقْبِلْ فَكُنْتُ فِيْمَنْ عَقَّبَ مَعَهُ قَالَ فَغَنِمْتُ أَوَاقٍ ذَوَاتِ عَدَدٍ.

বর্ণনাকারী আহমাদ ইবনু 'উসমান (রহঃ)

বারা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে খালিদ ইবন ওয়ালিদ (রাঃ)-এর সঙ্গে ইয়ামানে পাঠালেন।বারা (রাঃ) বলেন, তিনি খালিদ (রাঃ)-এর স্থলে আলি (রাঃ)-কে পাঠিয়ে বলে দিলেন যে, খালিদ (রাঃ)-এর সাথীদেরকে বলবে, তাদের মধ্যে যে তোমার সঙ্গে (ইয়ামানের দিকে) যেতে ইচ্ছা করে সে যেন তোমার সাথে চলে যায়, আর যে (মদিনায়) ফিরে যেতে চায় সে যেন ফিরে যায়। (রাবী বলেন) তখন আমি আলি (রাঃ)-এর অনুগামীদের মধ্যে থাকলাম। ফলে আমি গনীমত হিসেবে অনেক পরিমাণ উকিয়া লাভ করলাম।

(আধুনিক প্রকাশনীঃ ৪০০৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০০৮)[৭৮] এক উকিয়া = ৪০ দিরহাম সমপরিমাণ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18