মাগাজি

৬৪/৪৬. অধ্যায়ঃ

জুহাইনাহ গোত্রের শাখা হুরুকাত উপগোত্রের বিরুদ্ধে নবী (ﷺ) কর্তৃক ইবনু যায়িদ (রাঃ)-কে প্রেরণের বর্ণনা

সহিহ বুখারী

وَقَالَ عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ عَنْ يَزِيْدَ بْنِ أَبِيْ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ سَلَمَةَ يَقُوْلُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ وَخَرَجْتُ فِيْمَا يَبْعَثُ مِنَ الْبَعْثِ تِسْعَ غَزَوَاتٍ عَلَيْنَا مَرَّةً أَبُوْ بَكْرٍ وَمَرَّةً أُسَامَةُ.

বর্ণনাকারী উমার ইবনু হাফ্‌স ইবনু গিয়াস (রহঃ) তাঁর পিতা হাফস্‌

ইয়াযীদ ইবনু আবী উবাইদ (রাঃ)-এর মাধ্যমে সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। আমি নবী (ﷺ)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। আর তিনি যেসব সেনাভিযান পাঠিয়েছিলেন এর নয়টি সেনাভিযানে অংশ নিয়েছি। এ সব সেনাভিযানে একবার আবু বকর (রাঃ)-ই আমাদের অধিনায়ক থাকতেন। আরেকবার উসামা (রাঃ)-ই আমাদের অধিনায়ক থাকতেন।

[৪২৭০; মুসলিম ৩২/৪৯, হাঃ ১৮১৫] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৩৭,ইসলামী ফাউন্ডেশনঃ৩৯৪১)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18