মাগাজি
৬৪/৪৫. অধ্যায়ঃ
সিরিয়া ভূমিতে সংঘটিত মুতার যুদ্ধের ঘটনা
সহিহ বুখারী
أَحْمَدُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِيْ هِلَالٍ قَالَ وَأَخْبَرَنِيْ نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ أَخْبَرَهُ أَنَّهُ وَقَفَ عَلَى جَعْفَرٍ يَوْمَئِذٍ وَهُوَ قَتِيْلٌ فَعَدَدْتُ بِهِ خَمْسِيْنَ بَيْنَ طَعْنَةٍ وَضَرْبَةٍ لَيْسَ مِنْهَا شَيْءٌ فِيْ دُبُرِهِ يَعْنِيْ فِيْ ظَهْرِهِ.
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
সেদিন (মুতার যুদ্ধের দিন) তিনি শাহাদাত প্রাপ্ত জা’ফার ইবনু আবূ তালিব (রাঃ)-এর লাশের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। (তিনি বলেন) আমি জাফর (রাঃ)-এর দেহে তখন বর্শা ও তরবারির পঞ্চাশটি আঘাতের চিহ্ন গুনেছি। তার মধ্যে কোনোটাই তাঁর পশ্চাৎ দিকে ছিল না।
[৪২৬১] (আধুনিক প্রকাশনীঃ ৩৯২৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৩১)