মাগাজি
৬৪/৩৯. অধ্যায়ঃ
খাইবারের যুদ্ধ
সহিহ বুখারী
مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا عَمْرُوْ بْنُ يَحْيَى بْنِ سَعِيْدٍ قَالَ أَخْبَرَنِيْ جَدِّيْ أَنَّ أَبَانَ بْنَ سَعِيْدٍ أَقْبَلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ أَبُوْ هُرَيْرَةَ يَا رَسُوْلَ اللهِ هَذَا قَاتِلُ ابْنِ قَوْقَلٍ وَقَالَ أَبَانُ لِأَبِيْ هُرَيْرَةَ وَاعَجَبًا لَكَ وَبْرٌ تَدَأْدَأَ مِنْ قَدُوْمِ ضَأْنٍ يَنْعَى عَلَيَّ امْرًَا أَكْرَمَهُ اللهُ بِيَدِيْ وَمَنَعَهُ أَنْ يُهِيْنَنِيْ بِيَدِهِ.
বর্ণনাকারী আম্র ইবনু ইয়াহ্ইয়া ইবনু সা'ইদ (রহঃ)
আমার দাদা সাঈদ ইবন আমর ইবন সাঈদ ইবনুল আস (রাঃ) আমাকে জানিয়েছেন যে, আবান ইবন সাঈদ (রাঃ) নবী (ﷺ)-এর কাছে সালাম দিলেন।তখন আবু হুরাইরা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! এ তো ইবন কাওকাল (রাঃ)-এর হত্যাকারী!তখন আবান (রাঃ) আবু হুরাইরা (রাঃ)-কে বললেন, দান পর্বতের চূড়া থেকে হঠাৎ নেমে আসা বুনো বিড়ালের কথায় আশ্চর্য হচ্ছি! সে এমন এক লোকের ব্যাপারে আমাকে দোষারোপ করছে যাকে আল্লাহ আমার হাত দিয়ে সম্মানিত করেছেন (শাহাদাত দান করেছেন)। আর তাঁর হাত দিয়ে লাঞ্ছিত হওয়া থেকে আমাকে রক্ষা করেছেন।
[২৮২৭] (আধুনিক প্রকাশনীঃ ৩৯১২,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯১৬)[৫৩] কারণ উহুদের যুদ্ধের সময় তিনি কাফির হয়ে মারা গেলে চিরকাল তাকে জাহান্নামে লাঞ্ছিত হয়ে থাকতে হত।