মাগাজি
৬৪/৩৯. অধ্যায়ঃ
খাইবারের যুদ্ধ
সহিহ বুখারী
الْحَسَنُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَسَمَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِلرَّاجِلِ سَهْمًا قَالَ فَسَّرَهُ نَافِعٌ فَقَالَ إِذَا كَانَ مَعَ الرَّجُلِ فَرَسٌ فَلَهُ ثَلَاثَةُ أَسْهُمٍ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ فَرَسٌ فَلَهُ سَهْمٌ
বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)
খাইবার যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ার দুই অংশ এবং পদাতিক সৈন্যের জন্য এক অংশ হিসেবে (গনীমাতের) মাল বণ্টন করেছেন। বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবন উমর (রহঃ) বলেন, নাফি হাদীসটির ব্যাখ্যা করে বলেছেন, (যুদ্ধে) যার সঙ্গে ঘোড়া থাকে সে পাবে তিন অংশ এবং যার সঙ্গে ঘোড়া থাকে না, সে পাবে এক অংশ।
[২৮৬৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯০৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯০৮)