মাগাজি
৬৪/৩৫. অধ্যায়ঃ
ইফকের ঘটনা
সহিহ বুখারী
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ أَمْلَى عَلَيَّ هِشَامُ بْنُ يُوْسُفَ مِنْ حِفْظِهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ لِي الْوَلِيْدُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبَلَغَكَ أَنَّ عَلِيًّا كَانَ فِيْمَنْ قَذَفَ عَائِشَةَ قُلْتُ لَا وَلَكِنْ قَدْ أَخْبَرَنِيْ رَجُلَانِ مِنْ قَوْمِكَ أَبُوْ سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَأَبُوْ بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَهُمَا كَانَ عَلِيٌّ مُسَلِّمًا فِيْ شَأْنِهَا فَرَاجَعُوْهُ فَلَمْ يَرْجِعْ وَقَالَ مُسَلِّمًا بِلَا شَكٍّ فِيْهِ وَعَلَيْهِ كَانَ فِيْ أَصْلِ الْعَتِيْقِ كَذَلِكَ
বর্ণনাকারী যুহরী (রহঃ)
ওয়ালিদ ইবন আব্দুল মালিক (রহঃ) আমাকে জিজ্ঞেস করলেন, “আপনার নিকট কি এ খবর পৌঁছেছে যে, আয়েশা (রাঃ)-এর প্রতি অপবাদ রটনাকারীদের মধ্যে আলী (রাঃ)-ও অন্তর্ভুক্ত ছিলেন?”আমি বললাম, “না। তবে আবু সালামা ইবন আবদুর রহমান ও আবু বকর ইবন আবদুর রহমান ইবন হারিস নামক তোমার গোত্রের দু’ব্যক্তি আমাকে জানিয়েছে যে, আয়েশা (রাঃ) তাদের দু’জনকে বলেছিলেন যে, আলী (রাঃ) তার ব্যাপারে পুরোপুরি নির্দোষ ছিলেন।”
(আধুনিক প্রকাশনীঃ ৩৮৩০,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৩৩)