মাগাজি
৬৪/৩২. অধ্যায়ঃ
যাতুর রিকা যুদ্ধ
সহিহ বুখারী
مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم صَلَّى بِإِحْدَى الطَّائِفَتَيْنِ وَالطَّائِفَةُ الْأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ ثُمَّ انْصَرَفُوْا فَقَامُوْا فِيْ مَقَامِ أَصْحَابِهِمْ أُوْلَئِكَ فَجَاءَ أُوْلَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ ثُمَّ قَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ وَقَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদল সঙ্গে নিয়ে সালাত আদায় করেছেন। অন্যদেরকে রেখেছেন শত্রুর মুকাবিলায়। তারপর সালাতের দলটি এক রাকাত আদায় করে তাঁরা শত্রুর মুকাবিলায় নিজ সাথীদের স্থানে চলে গেলেন। অতঃপর অন্য দলটি আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে এক রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। এরপর তাঁরা তাদের বাকী রাকাতটি পূর্ণ করলেন।
[৯৪২] (আধুনিক প্রকাশনীঃ ৩৮২৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮২৭)