মাগাজি

৬৪/৩১. অধ্যায়ঃ

আহযাব নবী (ﷺ)-এর প্রত্যাবর্তন এবং তাঁর বনু কুরাইযাহ অভিযান ও তাদের অবরোধ

সহিহ বুখারী

عَبْدُ اللهِ بْنُ أَبِيْ شَيْبَةَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلَاحَ وَاغْتَسَلَ أَتَاهُ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ قَدْ وَضَعْتَ السِّلَاحَ وَاللهِ مَا وَضَعْنَاهُ فَاخْرُجْ إِلَيْهِمْ قَالَ فَإِلَى أَيْنَ قَالَ هَا هُنَا وَأَشَارَ إِلَى بَنِيْ قُرَيْظَةَ فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ

বর্ণনাকারী আয়েশাহ (রাঃ)

নবী (ﷺ) খন্দক যুদ্ধ থেকে ফিরে এসে অস্ত্র রেখে গোসল করেছেন। এমনি মুহূর্তে তাঁর কাছে জিবরীল (আঃ) এসে বললেন, “আপনি অস্ত্র রেখে দিয়েছেন? আল্লাহর কসম! আমরা তা খুলিনি। তাদের বিরুদ্ধে অভিযানে চলুন।”নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, “কোথায় যেতে হবে?”তিনি বানু কুরাইযার প্রতি ইশারা করে বললেন, “ঐ দিকে।” তখন নবী (ﷺ) তাদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে পড়লেন।

(৪৬৩) (আধুনিক প্রকাশনীঃ ৩৮১২,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮১৪)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18