মাগাজি
৬৪/৩০. অধ্যায়ঃ
খন্দকের যুদ্ধ। এ যুদ্ধকে আহযাবের যুদ্ধও বলা হয়
সহিহ বুখারী
الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِيْ سَلَمَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتْ الشَّمْسُ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ وَقَالَ يَا رَسُوْلَ اللهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتْ الشَّمْسُ أَنْ تَغْرُبَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَاللهِ مَا صَلَّيْتُهَا فَنَزَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بُطْحَانَ فَتَوَضَّأَ لِلصَّلَاةِ وَتَوَضَّأْنَا لَهَا فَصَلَّى الْعَصْرَ بَعْدَمَا غَرَبَتْ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ
বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
খন্দকের দিন সূর্যাস্তের পর উমর ইবনু খাত্তাব (রাঃ) এসে কুরাইশ কাফিরদের গালি দিতে লাগলেন এবং বললেন, “হে আল্লাহর রাসূল! সূর্যাস্তের পূর্বে আমি সালাত আদায় করতে পারিনি।”তখন নবী (ﷺ) বললেন, “আল্লাহর শপথ! আমিও আজ এ সালাত আদায় করতে পারিনি।”[বর্ণনাকারী বলেন] অতঃপর আমরা নবী (ﷺ)-এর সাথে বুতহান উপত্যকায় গেলাম। তিনি সালাতের জন্য ওযু করলেন। তিনি সূর্যাস্তের পর আসরের সালাত আদায় করলেন, তারপর মাগরিবের সালাত আদায় করলেন।
(৫৯৬) (আধুনিক প্রকাশনীঃ ৩৮০৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮০৯)