মাগাজি

৬৪/২৯. অধ্যায়ঃ

রাজী, রিল, যাকওয়া, বিয়রে মাউনার যুদ্ধ এবং আযাল, কারাহ, আসিম ইবনু সাবিত, খুবাইব (রাঃ) ও তার সঙ্গীদের ঘটনা

قَالَ ابْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عُمَرَ أَنَّهَا بَعْدَ أُحُدٍ.ইবন ইসহাক (রহ.) বলেন, আসিম ইবন ‘উমার (রহ.) বর্ণনা করেছেন যে, রাজীর যুদ্ধ হয়েছিল উহুদের পর।"

সহিহ বুখারী

أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعِيْنَ رَجُلًا لِحَاجَةٍ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فَعَرَضَ لَهُمْ حَيَّانِ مِنْ بَنِيْ سُلَيْمٍ رِعْلٌ وَذَكْوَانُ عِنْدَ بِئْرٍ يُقَالُ لَهَا بِئْرُ مَعُوْنَةَ فَقَالَ الْقَوْمُ وَاللهِ مَا إِيَّاكُمْ أَرَدْنَا إِنَّمَا نَحْنُ مُجْتَازُوْنَ فِيْ حَاجَةٍ لِلنَّبِيِّ فَقَتَلُوْهُمْ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ شَهْرًا فِيْ صَلَاةِ الْغَدَاةِ وَذَلِكَ بَدْءُ الْقُنُوْتِ وَمَا كُنَّا نَقْنُتُ قَالَ عَبْدُ الْعَزِيْزِ وَسَأَلَ رَجُلٌ أَنَسًا عَنِ الْقُنُوْتِ أَبَعْدَ الرُّكُوْعِ أَوْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ قَالَ لَا بَلْ عِنْدَ فَرَاغٍ مِنَ الْقِرَاءَةِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) কোন এক প্রয়োজনে সত্তরজন সাহাবীকে পাঠালেন, যাদের ক্বারী বলা হত। বনু সুলাইম গোত্রের দুটি শাখা- রিল ও যাকওয়ান বি’রে মাউনা নামক একটি কুপের নিকট তাঁদেরকে আক্রমণ করলে তাঁরা বললেন, আল্লাহর কসম! আমরা তোমাদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে আসিনি। আমরা তো কেবল নবী (ﷺ)-এর নির্দেশিত একটি কাজের জন্য এ পথ দিয়ে যাচ্ছি। তখন তারা তাঁদেরকে হত্যা করে ফেলল।তাই নবী (ﷺ) এক মাস পর্যন্ত ফজরের সালাতে তাদের জন্য বদদোয়া করলেন। এভাবেই কুনুত পড়া শুরু হয়। এর পূর্বে আমরা কুনুত পড়িনি।আবদুল আজিজ (রহঃ) বলেন, এক ব্যক্তি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, কুনুত কি রুকুর পর পড়তে হবে, না কিরাআত শেষ করে পড়তে হবে? উত্তরে তিনি বললেন, না বরং কিরাআত শেষ করে পড়তে হবে।

[১০০০] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৮২,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৮৫)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18