মাগাজি
৬৪/১৮. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নেই
﴿إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ﴾যখন তোমাদের মধ্যে দু’দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ উভয়ের সহায়ক ছিলেন। আল্লাহর প্রতিই যেন মুমিনগণ নির্ভর করে। (সূরা আলে ‘ইমরান ৩/১২২)"
সহিহ বুখারী
قُتَيْبَةُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ يَحْيَى عَنْ ابْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ قَالَ سَعْدُ بْنُ أَبِيْ وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ لَقَدْ جَمَعَ لِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا يُرِيْدُ حِيْنَ قَالَ فِدَاكَ أَبِيْ وَأُمِّيْ وَهُوَ يُقَاتِلُ
বর্ণনাকারী সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উহুদের দিন আমার জন্য তাঁর পিতা-মাতা উভয়কে একসঙ্গে উল্লেখ করেছেন। এ কথা বলে তিনি বোঝাতে চান যে, তিনি লড়াই করছিলেন এমন সময় নবী (ﷺ) তাঁকে বলেছেন, “তোমার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক।”
[৩৭২৫] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৫৫ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৫৮)