মাগাজি
৬৪/১৪. অধ্যায়ঃ
দুই ব্যক্তি রক্তপণের ব্যাপারে আলোচনা করার জন্য রসূল (ﷺ)-এর বাণী নাযীর গোত্রের নিকট গমন এবং তাঁর সঙ্গে তাদের বিশ্বাসঘাতকতা বিষয়ক ঘটনা
সহিহ বুখারী
إِسْحَاقُ أَخْبَرَنَا حَبَّانُ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيْرِ قَالَ وَلَهَا يَقُوْلُ حَسَّانُ بْنُ ثَابِتٍوَهَانَ عَلَى سَرَاةِ بَنِيْ لُؤَيٍّ حَرِيْقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيْرُقَالَ فَأَجَابَهُ أَبُوْ سُفْيَانَ بْنُ الْحَارِثِأَدَامَ اللهُ ذَلِكَ مِنْ صَنِيْعٍ وَحَرَّقَ فِيْ نَوَاحِيْهَا السَّعِيْرُسَتَعْلَمُ أَيُّنَا مِنْهَا بِنُزْهٍ وَتَعْلَمُ أَيُّ أَرْضَيْنَا تَضِيْرُ
বর্ণনাকারী ইব্নু ‘উমার (রাঃ)
নবি (ﷺ) বানু নাদীর গোত্রের খেজুর গাছগুলো জ্বালিয়ে দিয়েছিলেন। ইবন উমর (রাঃ) বলেন, এ সম্বন্ধেই হাসসান ইবন সাবিত (রাঃ) বলেছেনঃ “বানু লুওয়াই গোত্রের নেতাদের (কুরাইশদের) জন্য সহজ হয়ে গিয়েছে বুওয়াইরাহ নামক স্থানের সর্বত্রই অগ্নিশিখা প্রজ্বলিত হওয়া।” বর্ণনাকারী ইবন উমর (রাঃ) বলেন, এর উত্তরে আবু সুফিয়ান ইবন হারিস বলেছিলঃ “আল্লাহ এ কাজকে স্থায়ী করুন এবং জ্বালিয়ে রাখুন মদিনার আশেপাশে লেলিহান অগ্নিশিখা, শীঘ্রই জানবে আমাদের মাঝে কারা নিরাপত্তায় থাকবে এবং জানবে দুই নগরীর কোনটি ক্ষতিগ্রস্ত হবে”।
[২৩২৬] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৩২,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৩৬)