মাগাজি

৬৪/৭. অধ্যায়ঃ

কুরাইশ কাফির শায়বাহ, উতবাহ, ওয়ালিদ এবং আবু জাহল ইবনু হিশামের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া এবং এদের ধ্বংস হওয়ার বিবরণ

সহিহ বুখারী

عَمْرُوْ بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُوْ إِسْحَاقَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُوْنٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ اسْتَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَعْبَةَ فَدَعَا عَلَى نَفَرٍ مِنْ قُرَيْشٍ عَلَى شَيْبَةَ بْنِ رَبِيْعَةَ وَعُتْبَةَ بْنِ رَبِيْعَةَ وَالْوَلِيْدِ بْنِ عُتْبَةَ وَأَبِيْ جَهْلِ بْنِ هِشَامٍ فَأَشْهَدُ بِاللهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى قَدْ غَيَّرَتْهُمْ الشَّمْسُ وَكَانَ يَوْمًا حَارًّا

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘উদ (রাঃ)

নবী (ﷺ) কাবার দিকে মুখ করে কুরাইশ কতিপয় লোকের তথা— শাইবা ইবনু রবিয়া, উতবা ইবনু রবিয়া, ওয়ালিদ ইবনু উতবা এবং আবু জাহল ইবনু হিশামের বিরুদ্ধে দোয়া করেন। আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আমি এ সমস্ত লোকদেরকে (বদরের ময়দানে) নিহত হয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি। প্রচণ্ড রোদ তাদের দেহগুলোকে বিকৃত করে দিয়েছিল। দিনটি ছিল প্রচণ্ড গরম।

[২৪০] (আধুনিক প্রকাশনীঃ ৩৬৬৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৭১)

হাদিস নং
৩৯৬০
অধ্যায়
মাগাজি
অধ্যায়
কুরাইশ কাফির শায়বাহ, উতবাহ, ওয়ালিদ এবং আবু জাহল ইবনু হিশামের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া এবং এদের ধ্বংস হওয়ার বিবরণ
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18