সালাত

৮/২৮. অধ্যায়ঃ

কিবলামুখী হবার ফজিলত, পায়ের আঙ্গুলকেও কিবলামুখী রাখবে।

يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ قَالَ أَبُو حُمَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺ.আবূ হুমায়দ (রা.) নবী (ﷺ) হতে এরূপ বর্ণনা করেছেন।"

সহিহ বুখারী

قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْعَبْدِ وَمَالَهُ فَقَالَ مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ الْمُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِ‏.‏

বর্ণনাকারী ‘আলী ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) হুমায়দ হতে (রহঃ) সূত্রে

মায়মূন ইবন সিয়াহ আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেনঃ হে আবু হামজা! কিসে মানুষের জান-মাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র সাক্ষ্য দেয়, আমাদের কিবলামুখী হয়, আমাদের মত সালাত আদায় করে আর আমাদের যবেহ করা প্রাণী খায়, সে মুসলিম। অন্য মুসলিমের মতই তার অধিকার রয়েছে। আর অন্য মুসলিমদের মতই তাকে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।ইবন আবু মারইয়াম, ইয়াহিয়া ইবন আইয়ুব (রহঃ)......... আনাস ইবন মালিক (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে (অনুরূপ) বর্ণনা করেন।

আধুনিক প্রকাশনীঃ ৩৭৯ শেষাংশ, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৫ শোষংশ

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18