আনসারগণের মর্যাদা

৬৩/৪৩. অধ্যায়ঃ

মক্কায় নবী (ﷺ)-এর নিকট আনসারের প্রতিনিধি দল এবং আকাবার বায়াত।

সহিহ বুখারী

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيْدَ بْنِ أَبِيْ حَبِيْبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ الصُّنَابِحِيِّ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّهُ قَالَ إِنِّيْ مِنْ النُّقَبَاءِ الَّذِيْنَ بَايَعُوْا رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللهِ شَيْئًا وَلَا نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَقْتُلَ النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللهُ وَلَا نَنْتَهِبَ وَلَا نَعْصِيَ بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ فَإِنْ غَشِيْنَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللهِ

বর্ণনাকারী উবাদাহ ইব্‌নু সামিত (রাঃ)

আমি ঐ মনোনীত প্রতিনিধি দলে ছিলাম, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বাইআত গ্রহণ করেছিল। তিনি আরও বলেন, আমরা তাঁর কাছে জান্নাত লাভের জন্য এই শর্তে বাইআত গ্রহণ করেছিলাম যে, আমরা আল্লাহর সঙ্গে কোন কিছুকেই শরীক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, আল্লাহ যাতে হত্যা করা হারাম করেছেন, তাকে না হক হত্যা করব না, লুটতরাজ করব না এবং নাফরমানী করব না। আর যদি আমরা এর মধ্যে কোনটিতে লিপ্ত হই, তাহলে এর ফয়সালা আল্লাহ তা’আলার উপর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18