সালাত

৮/২৫. অধ্যায়ঃ

মোজা পরা অবস্থায় সালাত আদায় করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ هَذَا‏.‏ قَالَ إِبْرَاهِيمُ فَكَانَ يُعْجِبُهُمْ، لأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ‏.‏

বর্ণনাকারী হাম্মাম ইব্‌নু হারিস (রহঃ)

আমি জারীর ইবন আবদুল্লাহ (রাঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। অতঃপর ওজু করলেন আর উভয় মোজার উপরে মাসহ করলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: আমি নবী (ﷺ)-কেও এরূপ করতে দেখেছি।ইবরাহীম (রহঃ) বলেন: এ হাদিস মুহাদ্দিসীদের নিকট অত্যন্ত পছন্দনীয়। কারণ জারীর (রাঃ) ছিলেন নবী (ﷺ)-এর শেষ সময়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন।

আধুনিক প্রকাশনীঃ ৩৭৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18